কিশোরগঞ্জে চাঞ্চল্যকর ওয়েজ উদ্দিন ওরফে ফটিক হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

রোববার বিকালে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত দ্বিতীয় জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভূঞা এ রায় দেন।

আদালতের রায়ে শরীফ নামে এক আসামীকে মৃত্যুদন্ড প্রদান করা হয়। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। এছাড়া অপর ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ