যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া বিএনপির দপ্তর সম্পাদক ও যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে নতুন কোন মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি হাবিবুল গনির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আসামীপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
ব্যারিস্টার রাগিব রউফ বলেন, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও বার বার নতুন মামলা দিয়ে আটক দেখিয়ে হয়রানি করায় আজ হয়রানি না করতে এই আবেদন করেছিলাম। আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন।
[b]ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]
অপরাধ
'রিজভীকে হয়রানি না করার নির্দেশ'
যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া বিএনপির দপ্তর সম্পাদক ও যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে নতুন কোন মামলায় গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।