পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম মিয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এই জামিন মঞ্জুর করেন। তবে হেলেনা জাহাঙ্গীর আরও তিন মামলায় গ্রেফতার থাকায় তার মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী শফিকুল ইসলাম।

আজ ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালতে পল্লবী থানার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক চার মামলায় শুনানি শেষে তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এমবি