পেশকার মারধরের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে পেশকাররা, বিভিন্ন আদালতে তালা ঝুলিয়ে দিয়েছে তারা।
বুধবার সকাল থেকে পেশকাররা এ প্রতিবাদ করে আসছে।
এ নিয়ে আদালতে আইনজীবী-পেশকার মুখোমুখি অবস্থানে উত্তেজনা বাড়ছে।
এই কারণে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত ২ প্লাটুন পুলিশ মোতায়েন করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
অপর দিকে সাড়ে ১১টার দিকে ৪র্থ মহানগর আদালতে লাগানো তালা ভেঙ্গে আইনজীবীরা আদালতে প্রবেশ করেছে।
পেশকারদের অভিযোগ, চট্টগ্রাম মহানগর সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতের পেশকার কেফায়েত উল্লাহকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।
বুধবার সকাল থেকে সব কক্ষে তালা ঝুলিয়ে ধর্মঘট পালন করছে পেশকাররা।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফুয়াদ হাসান জানান, মঙ্গলবার বিকেলে জেলা আইনজীবী সমতির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পেশকার কেফায়েত উল্লাহকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।
[b]চট্টগ্রাম, জিই ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]
অপরাধ
চট্টগ্রাম আদালতে পেশকারদের তালা
পেশকার মারধরের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছে পেশকাররা, বিভিন্ন আদালতে তালা ঝুলিয়ে দিয়েছে তারা। বুধবার সকাল থেকে পেশকাররা এ প্রতিবাদ করে আসছে।





