রাজধানীর ঢাকা কলেজের ২ নম্বর পুকুর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে পুকুর পাড়ে একটি বাসার জ্বানালার সাথে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানার এস আই কামাল টাইমনিউজবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারেনি। ময়না তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান এস আই কামাল।
নিহত যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। তবে, অপর এক সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম কলিমুল্লাহ। তার গ্রামের বাড়ি শরীয়তপুর। তিনি ঢাকায় বেড়াতে এসেছিলেন।
ঢাকা, জেইউ, ২ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, কেবি





