মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আজীবন সাজাপ্রাপ্ত মৃত্যুবরণকারী জিয়া সরকারের সাবেক মন্ত্রী আব্দুল আলীমের মামলা অকার্যকর ঘোষণা করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, আব্দুল আলিম মৃত্যুবরণ করায় এ মামলাটির আর কার্যকারিতা নেই। আপিল বিভাগ এ মামলাটি স্থায়ীভাবে নিষ্পত্তি করে দিয়েছে।
এর আগে গত বছরের ৭ নভেম্বর ১২০টি গ্রাউন্ডে ট্রাইব্যুানালের দেয়া আমৃত্যু পর্যন্ত কারাবরণের বিরুদ্ধে আলিমের খালাস চেয়ে আপিল দায়ের করে আসামীপক্ষ।
গত বছরের ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বিএনপি নেতা আব্দুল আলীমকে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাগারে থাকার নির্দেশ দেন।
বিএনপির সাবেক এ মন্ত্রী আব্দুল আলীমের বার্ধক্যজনিত কারণে গত ৩০ আগস্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে মৃত্যুবরণ করেন।
ঢাকা, কেএ, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ, এআর





