অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার জন্য সাত দিন সময় পাবেন। যৌক্তিক সময়ের মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে।’
সোমবার সকাল ১০টায় নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের কাছে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, কামারুজ্জামান যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চান এবং রাষ্ট্রপতি যদি ক্ষমার আবেদন নাকচ করে দেন, তাহলে সরকার ফাঁসি কার্যকরের সময় নির্ধারণ করতে পারবেন। নিকটাত্মীয়দের কামারুজ্জামানের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হবে।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, কামারুজ্জামানের ক্ষেত্রে জেলকোডের সাত দিনের আগে নয়, ২১ দিনের পরে নয়, এ বিধান প্রযোজ্য নয়। সরকার যখন চাইবে, তখনই কামারুজ্জামানের ফাঁসির দণ্ড কার্যকর করতে পারবে।
কেএইচ





