মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধে চূড়ান্ত মৃত্যুদন্ড প্রাপ্ত কামারুজ্জামানের রায় কার্যকর এখন সময়ের ব্যাপার উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সংক্ষিপ্ত রায়েই সাজা কার্যকর করা সম্ভব। কামারুজ্জামানের ক্ষেত্রে (মানবতা বিরোধীদের ক্ষেত্রে) জেল কোড এবং আপিল রিভিউ কিছুই প্রযোজ্য হবে না। সরকার যখন চাইবে তখনই মৃত্যুদন্ড কার্যকর করতে পারবে। এতে সাত দিন ১৫ দিন বলে কোনো বিতর্ক হবার অবকাশ নাই।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রীম কোর্টে সাংবাদিকদের একথা জানান।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত যদি মনে করে সংক্ষিপ্ত বা পূর্ণাঙ্গ যেভাবে খুশি আদেশ পাঠাতে পারে।
তিনি বলেন, কাদের মোল্লার ক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশ পরিবর্তন হয়েছে। কিন্তু কামারুজ্জামানের ক্ষেত্রে সাজা বহাল ছিল। তাই এক্ষেত্রে সংক্ষিপ্ত আদেশ দিলেই চলবে।
মাহবুবে আলম আরও বলেন, কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার সুযোগ দিতে হবে। তবে তিনি করবেন কিনা সেটা তার ব্যাপার। তবে ব্যারিস্টার রফিকুল হকের মন্তব্য নিয়ে তিনি বলেন সেহেতু পূর্বের সাজা বদল হয়নি তাই এটি প্রযোজ্য হবে না।
এর আগে দেশের প্রবীন আইন বিশেষজ্ঞ ও সাবেক অ্যার্টনি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক জানান, আদালতের চূড়ান্ত রায়ের কপি কামারুজ্জামানের হাতে পাবে তারপর হতে সাত দিনের মধ্যে তিনি রাষ্ট্রপতির কাছে সাধারণ ক্ষমার আবেদন করবে। আসামী কোন কোন অভিযোগে দোষ স্বীকার করে ক্ষমা চাইবে তা রায়ের কপি না দেখে কিভাবে বলবে।
কেএ/এআর





