বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস পুলিশের করা নাশকতার ২৮ মামলায় জামিন পেতে হাইকোর্টে আবেদন করেছেন।
আজ রবিবার সুপ্রিমকোর্টের সংশ্লিষ্ট শাখায় শিমুলের পক্ষে এ আবেদন দাখিল করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
আবেদন বিষয়ে তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন জানান আগামী বৃহস্পতিবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
চলতি বছরের জানুয়ারি মাসে হরতাল অবরোধের সময় রাজধানীর বিভিন্ন থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের অভিযোগ এনে পুলিশ এ মামলাগুলো দায়ের করে।
এমএইচ





