মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ এর পর তা কারা কতৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে নিজামীর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি এস কে সিনহাসহ রায় প্রদানকারী চার বিচারপতি।
গত ছয় জানুয়ারি মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ে নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রায় প্রকাশের পর বিকেলে অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, নিয়ম অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে রায় পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন নিজামী।
অ্যাটর্নি জেনারেল জানান, রিভিউ হলে রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। রিভিউ খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া ফের শুরু হবে।
সেক্ষেত্রে সর্বশেষ সুযোগ হিসেবে রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে প্রাণভিক্ষা চাইতে পারবেন আসামি।
উল্লেখ্য যে, এক্ষেত্রে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী প্রাণভিক্ষার আবেদন না করলে,
কিংবা আবেদন করার পর নাকচ হয়ে গেলে চূড়ান্তভাবে ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম।
এসএম





