ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালকসহ ৯ প্রকৌশলীকে তলব করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের সহকারি পরিচালক শেখ আবদুস সালাম ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালকসহ ৯ প্রকৌশলীকে তলবি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে আগামী আগামি বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন সময় তাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে।
ঢাকা ওয়াসার তলবি নোটিশ প্রাপ্তরা হলেন, পানি শোধনাগার প্রকল্প পরিচালক প্রকৌশলী বজলুর রহমান, উপ-প্রকৌশলী রফিকুল ইসলাম, নিবাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী বদরুলল আমিন, সহকারি প্রকৌশলী আবদুল মতিন, উপ-সহকারি প্রকৌশলী মো. ইমদাদুল হক এবং নেয়ামত খান।
এছাড়া সাক্ষ্যি হিসেবে তলব করা হয়েছে প্রকৌশলী মো. রশিদ সিদ্দিকীকে।
একে





