শনিবার (১২ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে ৮ হাজার ৬১০ পিস ইয়াবা, ৩৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ২২৭.১০ গ্রাম হেরোইন, ২০ লিটার দেশি মদ, ২০০ গ্রাম বিদেশি মদ ও ৫ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।
এনএইচ





