বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এই তিন নেতার বিরুদ্ধে আগামী ১১ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার মহানগর হাকিম আতাউল হক এর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সেই সঙ্গে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।
২০১০ সালের ১২ ডিসেম্বর বিমানবন্দর থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে দায়েরকৃত এক মামলায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





