আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার।

বুধবার (০৭ অক্টোবর) সকালে সাংবাদিকদের আইনমন্ত্রী এই কথা জানান।

আনিসুল হক বলেন, “যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ, আইন মানুষের জন্য।”

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন সহ সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন জেলায় কয়েক দিন ধরে বিক্ষোভ সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সরকারের কাছে দাবি জানাচ্ছে।

এমবি