যুদ্ধাপরাধমামলার আসামি মীর কাসেম আলীর আপিল নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের পর এ ধরনের মন্তব্য এড়ানোর পাশাপাশি এ রায় নিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেছেন,। কারণ বিচার বিভাগ রাষ্ট্রের একটি অঙ্গের ভেতর প্রধান একটি অঙ্গ। এটাকে বিতর্কিত না করাই সবচেয়ে ভাল।
শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির এক আলোচনা সভায় কথা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর মামলা নিয়ে বলেন সরকারের দুইজন মন্ত্রী। প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে আপিলের পুনঃশুনানির দাবি তোলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
রায়ের তিন দিন আগে দুই মন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে রোববার অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি একটি দেশের বিচার ব্যবস্থার প্রধান, সুতরাং তাকে বিতর্কিত করা মানে বিচার ব্যবস্থাকে বিতর্কিত করা। এ সমস্ত উক্তি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্যে যুদ্ধাপরাধের বিচার প্রশ্নবিদ্ধ হবে বলেও সতর্ক করেন তিনি।
উল্লেখ্য যে, আগামী ৮ মার্চ মীর কাসেম আলীর আপিলের রায় দেবে সুপ্রিম কোর্ট। ইতোপূর্বে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
এমআইএস।





