অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফা সাক্ষ্যগ্রহণ আজ শুরু হচ্ছে।

রোববার (০৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আবারও হাজির করা হয়েছে এই মামলার আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপসহ ১৫ আসামিকে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পিপি ফরিদুল আলম জানান, আজ থেকে শুরু হয়ে দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ চলবে ০৮ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেবেন।

গতবারের মতো এবারও সকাল ৯টার দিকে সাক্ষ্য গ্রহণের সময় বরখাস্ত ওসি প্রদীপ-লিয়াকতসহ ১৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়।

এর আগে নির্ধারিত ২৩ থেকে ২৫ আগস্ট তিন দিনে মামলার প্রধান সাক্ষী ও বাদি শারমিন শাহরিয়ার ফেরদৌসী ও সিনহা হত্যার ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম সিফাতের সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

এমবি