জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এর বৈধতা চ্যালেঞ্জ করেদায়ের করা রিট আবেদন আদালতের কার্য্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সাংসদদের হাতে দিয়ে সংবিধানের ৯৬(২) অনুচ্ছেদ সংশোধন না করতে রিটটিও কার‌্যতালিকা থেকে বাদ দিয়েছে আদালত। এছাড়া এ আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে করারও পরামর্শ দেন আদালত।

আদালতে রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ আগস্ট সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দহাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

রিট আবেদনে জাতীয় সম্প্রচার নীতিমালাকে স্থগিত করে ও অবৈধ ঘোষণা করে রুল জারির আবেদন জানানো হয়।

ইউনুস আলী আকন্দ জানান,সম্প্রচার নীতিমালাটি সংবিধানের মৌলিক অধিকার ও মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক। তাই নীতিমালাটির আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

ঢাকা, কেএ,২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ