ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের যের ধরে খাবারের সাথে ২ সন্তানের মুখে বিষ দিয়েছে নুরবানু আক্তার নামের এক মা। এসময় নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে সেই গৃহবধূ।
আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেষপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত নুরুজ্জামান (১৮ মাস) ঘনি মহেশষপুর গ্রামের সেলিম উদ্দীনের ছোট ছেলে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ছোট মেয়ে শাম্মী আক্তার(০৬) ও তার মা নুরবানু আক্তার।
পরিবারের স্বজনেরা জানান, রাতে হঠাৎ করেই শাশুড়ির সাথে ঝগড়া লাগে নুরবানুর। পরে সব ঠিক হয়ে যায়। পরের দিন সকালে তার স্বামী বাসা থেকে বের হয়ে যাবার পরেই নুরবানু তার দুই বাচ্চার মুখে বিষ দিয়ে নিজে আত্নহত্যার চেষ্টা করে।
এসময় স্থানীয় ও পরিবারের লোকেরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ছোট ছেলে নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
নুরবানুর স্বামী সেলিম উদ্দীন জানান, আমার স্ত্রী দুই সন্তানের মুখে বিষ দিয়ে নিজেও বিষ খেয়েছে, এমন খবর স্থানীয়রা জানালে আমি তিনজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসি।
ঠাকুরগাঁও সদর থানার এসআই ফিরোজা জানান, শাশুড়ির সাথে স্ত্রীর ঝগড়ার কারণে দুই সন্তানের মুখে বিষ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে নুরবানু, এমনটা প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এএস
















