শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামীতে যে আন্দোলন হবে, তা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং তা হবে দেশকে রক্ষা ও জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে সার্থক করার লড়াই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে চব্বিশের চেয়েও বড় আকারে তীব্র প্রতিরোধ গড়ে তুলে দেশকে চাঁদাবাজ ও দখলদারমুক্ত করা হবে।
মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলচেষ্টা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত কাউকে কেবল পদত্যাগ বা বহিষ্কার করলেই বিচার শেষ হয়ে যায় না। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত সব ব্যক্তি—তারা পদধারী জনপ্রতিনিধি বা প্রভাবশালী যে-ই হোন না কেন—সবার বিরুদ্ধে দ্রুত কঠোর প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নিশ্চিত করতে হবে।
তিনি আরো উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে; কোনো অপশক্তিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জনগণের প্রতিষ্ঠান দখল করতে দেওয়া হবে না। জনস্বার্থ ও মা-শিশুর চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাড্ডা ক্লিনিককে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার জোর দাবি জানান তিনি।
এমএম











