আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ে ঘোষিত জরিমানার টাকা জমা দিয়েছেন বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান।

আজ সোমবার তিনি সোনালী ব্যাংকের সুপ্রিমকোর্ট শাখায় এ অর্থ জমা দেন।

এর আগে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে নিজের ব্লগে মন্তব্য করায় বার্গম্যানকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদ- দেন আদালত। জরিমানার টাকা এক সপ্তাহের মধ্যে জমা দেয়ার নিদের্শ দেয়া হয়।

বার্গম্যান ইংরেজী দৈনিক নিউএজের বিশেষ প্রতিনিধি এবং সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেনের স্বামী। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এ রায়ের সমালোচনা করেছেন।

জেএ