স্ত্রীর জানাজায় অংশ নেওয়ার জন্য আহসান উল্লাহ মাস্টার এমপি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি নুরুল ইসলাম সরকারকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছে তার পবিরার।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নুরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত সাড়ে ১২টায় তার মা শাহানা সরকার (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিকেলে তার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে নুরুল ইসলামের প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।
২০০৪ সালের ৭ মে তখনকার গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে নৃশংসভাবে খুন করা হয়। ওই মামলার প্রধান আসামি যুবদলের কেন্দ্রীয় নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী নুরুল ইসলাম সরকার প্রায় দশ বছর ধরে কারাগরে আছেন।
এআই/





