রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার ৬ ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দারুস সালাম থানার এসআই শেখ তাজউদ্দিন আহমেদের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মুহম্মাদ তারেক মঈনুল ইসলাম ভূইয়া শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া নেতারা হলেন, বাংলা কলেজ ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী জহিরুল হক শিশির (২৫),যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা অনিক (২৩),অনার্স ২য় বর্ষের ছাত্র ও সাংগঠনিক সম্পাদক কাজী ইমরান (২০),কার্যনির্বাহী সদস্য সোহেল রানা (২১),ছাত্রলীগকর্মী আফজাল হোসেন (২৩) ও ডিগ্রী পাস কোর্সের ছাত্র আবুল বাশার (২১)।
রিমান্ড আবেদনকারী এসআই শেখ তাজউদ্দিন আহমেদ আসামিদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
বাংলা কলেজের ছাত্রাবাসে নাশকতার আশঙ্কায় প্রিন্সিপাল আবুল কাশেমের প্রেরিত চিঠির প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১১টা থেকে মধ্য রাত পর্যন্ত বাংলা কলেজের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালায় দারুস সালাম থানা পুলিশ। এ সময় পরিত্যক্ত অবস্থায় ওই ছাত্রাবাস থেকে একটি বিদেশি পিস্তল,১৪ রাউন্ড গুলি,৩টি ম্যাগজিন ও ২০টি বড় ছুরি উদ্ধার করা হয়। এ সময় ৪২ জনকে আটক করে পুলিশ।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
অপরাধ
বাংলা কলেজের ৬ ছাত্রলীগ নেতার রিমান্ড মঞ্জুর
রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজ থেকে বিভিন্ন অস্ত্রসহ গ্রেফতার ৬ ছাত্রলীগ নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।





