ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কৃষক নজরুলের মৃতদেহ ফেরত দিয়েছে বিএসএফ।
মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়।
অচিন্তপুর সীমান্তের ২৯৫নং মেইন পিলারের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠক শেষে মৃতদেহ হস্তান্তর করে বিএসএফ।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মমতাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) কর্নেল জাহিদুর রশিদ জানান, এ ঘটনায় জড়িত বিএসএফ সদস্যের শাস্তি দাবি করা হয়েছে।
এমকে





