রাজধানীর মিরপুরে এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত তরুণীর পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে তার লাশটি উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, মিরপুরের পূর্ব মনিপুর এলাকার ১১৬৭ নম্বর ভবনের নিচতলার ডান পার্শ্বের ফ্ল্যাটের (সাবলেট) বাথরুমে বসা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের সুরতহালে উল্লেখ করা হয় মৃত তরুণী গত দু’দিন আগে তার মামার ভাড়া বাসায় বেড়াতে এসেছিল।
নিহতের পরনে সোনালী রংয়ের শাড়ি ও খয়েরী ব্লাউজ রয়েছে।

ঢাকা,২০ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ