মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে হিন্দি গানের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে জাতীয় সংগীতকে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহারকে অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায় গত ১ মে বহাল রেখে রায় দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ দুই মোবাইল অপারেটর কোম্পানির আপিল খারিজ করে এ রায় দেয়।

ফলে মোবাইল ফোনের রিংটোন ও ওয়েলকাম টিউন হিসেবে জাতীয় সংগীত আর ব্যবহার করা যাবে না বলে সংশ্লিষ্ট আইনজীবী জানায়।

এআর