সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বায়েজাপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। সেই রুলে সোহেল রানার ব্যক্তিগত সম্পদ বায়েজাপ্ত করতে ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন,জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান ও সভার উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেওয়া হয়।
সে অনুযায়ী গত ১৩ মার্চ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বিবিধ মামলা দায়ের করা হয়। পরে ওই আদেশ বলে সোহেল রানার নামে রানা প্লাজার ১৮ শতক,রানা টাওয়ারের ১০ শতক এবং সাভারের ধামরাইয়ে এক একর ৪৭ শতক জমি বায়েজাপ্ত করা হয়।
এ নিয়ে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান ঢাকা জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন।
ইউসুফ হারুন আরো বলেন,প্রয়োজনে এ আদেশের কপি সোহেল রানার কাছে জেলহাজতে পাঠানো হবে।
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রানার সম্পদ বাজেয়াপ্ত
সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার ব্যক্তিগত সব সম্পদ বায়েজাপ্ত করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল
চুয়েট ভিসি না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ত্যাগ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নজিরবিহীন অস্থিতিশীল পরিবেশ ও তীব্র ছাত্র আন্দোলনের মুখে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যস্থতায় এবং একটি শর্ত সাপেক্ষে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।
পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি স্বর্ণ, পাওয়া গেল কত টাকা?
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ এবং ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা। তবে বৈদেশিক মুদ্রার গণনা এখনো শেষ হয়নি।
সাজেক বন্ধ ঘোষণা পর্যটকদের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ
অনিবার্য কারণ দেখিয়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে পর্যটনকেন্দ্র ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসি ফরিদা দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ছাড় নয়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
লংমার্চে প্রশাসনের সহযোগিতা চেয়ে ঢাকার ডিসিকে জামায়াতের চিঠি
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
















