মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের দুই মামলায় খালেদা জিয়ার পক্ষে জামিন শুনানি করছেন তাঁর আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের অস্থায়ী আদালতে পৃথক দুই মহানগর হাকিমের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গত ১৪ জুন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিনের আবেদন করেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলমের আদালতে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও ঢাকার মহানগর হাকিম আহসান হাবীব সবুজের আদালতে যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা তুলে দিয়ে জাতির মানহানির অভিযোগের মামলায়। পরে আজ জামিন শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।

এই মামলায় অন্য আসামি খালেদার বড় ছেলে তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে খালেদা জিয়া উচ্চ আদালতে জামিন পেলেও আরো মামলায় গ্রেপ্তার থাকায় কারাবন্দি রয়েছেন।

জেড