নব্য জেএমবির আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জ ফতুল্লা তক্কার মাঠ সংলগ্ন একটি বাসা ঘিরে রেখেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন আজ সোমবার সকালে বলেন, ‘গভীর রাত থেকে ফতুল্লার ফক্কার মাঠ এলাকার একটি দোতলা বাড়ি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিট।
এর আধা কিলোমিটার দূরে আরো একটি এল-টাইপ টিনসেড বাড়ি ঘিরে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’
‘ধারণা করা হচ্ছে, বাড়ি দুটিতে জঙ্গিদের অবস্থান রয়েছে। এরই মধ্যে ১জন নারী ও ২ইজন পুরুষকে আটক করা হয়েছে’, যোগ করেন ওসি। এ ব্যাপারে পরে আরো বিস্তারিত জানানো হবে জানান পুলিশের কর্মকর্তা।
এএস





