দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও ঢাকা বিশেষ জজ আদালতের দুই পেশকারকে জিজ্ঞাসাবাদে অবসরপ্রাপ্ত বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া বিচারক ছিলেন মোতাহার হোসেন।
বুধবার বেলা ১১টায় রাজধানীর সেগুন বাগিচার দুদক কার্যালয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর পেশকার আবুল কালাম আজাদ ও ঢাকা বিশেষ জজ আদালতের পেশকার আরিফুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপ-পরিচালক হারুন অর রশীদ। দুদক সূত্রে জানা গেছে, এই দুই পেশকারকে জিজ্ঞাসাবাদে এ তথ্য পেয়েছে দুদক।
দুদক সূত্রে জানা যায়, দেশে ও দেশের বাইরে নামে-বেনামে মোতাহার হোসেনের বিপুল সম্পদ রয়েছে।
গত ২০ জানুয়ারি বিচারক মোতাহার হোসেনের বিপুল সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর কিছুদিন পরই বিদেশে চলে যান ওই বিচারক।
এর আগে আদালতের তিন কর্মচারী, ওই বিচারকের ব্যক্তিগত সহকারী ও গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
[b]ঢাকা, ২৯ জানুয়ারি(টাইম নিউজবিডি.কম)// জেইউ/ জিই[/b]
অপরাধ
বিচারক মোতাহারের বিরুদ্ধে বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
দ্রুত বিচার ট্রাইব্যুনাল ও ঢাকা বিশেষ জজ আদালতের দুই পেশকারকে জিজ্ঞাসাবাদে অবসরপ্রাপ্ত বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





