বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম তার রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, জয়দেবপুর থানার ২৩(২)১৫ মামলা নম্বর মামলার আসামী হিসেবে তাকে আদালতে হাজির করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানী শেষে আদালত দুই দিনের রিমান্ড দেন।
তিনি আরও জানান, এম এ মান্নানের বিরুদ্ধে তিনটি মামলার দু’টিতে জামিনে রয়েছেন।
জেএ





