ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে একটি নিরপেক্ষ কমিশন গঠন করে তার মাধ্যমে আজকের কথাগুলো ফরমালাইজড করে নতুন প্রজন্মের জন্য রেখে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন।
গতকাল রোববার (২৯ আগস্ট) রাতে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটি আয়োজিত এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান বিনাভোটে প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশের স্বাধীনতাবিরোধীদের নিয়ে সরকার গঠন করেছিলেন। তিনি যে প্রকৃত মুক্তিযোদ্ধা নন সেটা তার কাজেই প্রমাণিত।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগ নেতারা একটি মাত্র ডাকের জন্য অপেক্ষায় ছিলেন, কিন্তু সেই ডাক বা আহ্বান তারা পাননি।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে ওয়েবিনারে বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এইচএন





