বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে পল্টন থানার নাশকতার চার মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকালে দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ পল্টন থানার চার মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ জামিন আবেদন নামঞ্জুর করেন।
২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল অবরোধ চলাকালে পল্টন থানায় এ মামলা গুলো দায়ের করে পুলিশ।
একই বছরের ১১ জানুয়ারি মিরপুর এলাকা থেকে শামসুজ্জামান দুদুকে আটক করে পুলিশ। আটকের পর তার ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।
এমকে





