তিন মাসের মধ্যে আরো এক হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে আপিল বিভাগ নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আরও ১০০০ কোটি টাকা গ্রামীন ফোনকে আগামী তিন মাসের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বিভাগের বেঞ্চ সোমবার এ আদেশ দিয়েছেন।

সর্বোচ্চ আদালত বলেছেন, ওই সময়ের মধ্যে গ্রামীণফোন টাকা না দিলে বিটিআরসির নিরীক্ষা আপত্তি দাবির নোটিসের ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞা বাতিল হয়ে যাবে।

এএস