রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ২ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৮০ কেজি ৭৯৮ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা, ২৫৩ দশমিক ৯ গ্রাম ৩৫৩ পুরিয়া হেরোইন ও ৫ বোতল দেশিমদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭২টি মামলা রুজু হয়েছে বলে জানায় ডিএমপি।

এবিএস