রাজধানীর আদাবরে ভুয়া সার্টিফিকেটধারী এক ডাক্তারকে দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
রোববার রাত ৮টার দিকে আদাবর বাজারে অভিযান চালিয়ে ওবায়দুল্লাহ শামীম নামে ওই ভুয়া ডাক্তারকে গ্রেফতার ও কারাদণ্ড দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মারুফ আহমেদ।
তিনি টাইমনিউজবিডিকে জানান, র্যাব-২ এর পাঠানো গোপন তথ্যের ভিত্তিতে আদাবর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
এসময় ইসলামপুর ঔষুধালয়ের ডাক্তার ওবায়দুল্লাহ শামীমকে ভুয়া ডাক্তার হিসেবে সনাক্ত করা হয়। এসময় তার কাছ থেকে অনুনোমোদিত ঔষধ উদ্ধার করে ভ্রাম্যমান আদালত।
এব্যাপারে যোগাযোগ করা হলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা টাইমনিউজবিডিকে বলেন, রাত আটটার দিকে অভিযান শুরু হয়েছে।
ভুয়া ডাক্তার ও অনুনোমোদিত ঔষধ ধরতে এ অভিযান। রাত সোয়া আটটার খবর পর্যন্ত অভিযান চলছে বলে জানান তিনি।
জেইউ/ এআর





