প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘সারা জাতিকে বার্তা দেয়ার জন্যই আদালত অবমাননা মামলায় সরকারের দুই মন্ত্রীকে তলব করা হয়েছে।
যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হয়। জাতি জানুক, সর্বোচ্চ আদালত কতো কঠোর হতে পারে।’
আজ সকালে আদালত অবমাননার অভিযোগে দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।
এস কে সিনহা বলেন, সর্বোচ্চ আদালতের সকল বিচারক পুঙ্খানুপুঙ্খভাবে তাদের বক্তব্য পর্যালোচনা করেছি এবং এ বিষয়ে আমরা চিন্তা ভাবনা করেছি।
প্রধান বিচারপতি আরো বলেন, ‘সর্বোচ্চ আদালত তার কর্তৃত্ব ও মর্যাদা বজায় রাখতে কখনো মাথা নত করেনি, আর করবেও না।’
এসএম





