২০০০ কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহামুদ শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২২ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। কাফরুল থানায় মানি লন্ডারিং আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার উত্তরা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)’র একটি দল তাকে গ্রেফতার করে।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক বলেন, “মানি লন্ডারিং আইনে সিআইডির দায়ের করা মামলার পলাতক আসামি তিনি।”

এমবি