মুন্সিগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বহিরাগতের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী মো. জালালকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (১২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আদালতের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ইতোমধ্যে তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৫৭)।

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, সোমবার দুপুরে এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে। তার পিঠে ও কনুইয়ে আঘাত রয়েছে।

কোর্ট পুলিশের ইনচার্জ জামাল হোসেন বলেন, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীকে আটক করা হয়েছে।

এবিএস