সড়ক ও জনপদ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল হকের স্ত্রী সুরাইয়া বেগমের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে ১ কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৭৯৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত (অবৈধ) সম্পদ থাকায় এই মামলার অনুমোদন দেয়া হলো। জ্ঞাত আয় বহির্ভূত এই সম্পদের মধ্যে তিনি সাড়ে সাত লাখ টাকার তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য। সংশ্লিষ্ট থানায় দুদকের আরেক উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম এই মামলা করবেন বলেও জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা।
ঢাকা, একে, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি