রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় রিমোট কন্ট্রোলচালিত বোমা তৈরির সরঞ্জাম।

পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ২ জন জেএমবি ও ৩ জন হরকাতুল জিহাদের সদস্য। রাজধানীতে ৫ জঙ্গি গ্রেফতার, রিমোট কন্ট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান সমকালকে এ তথ্য জানান।

মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব রিমোট বোমা তৈরিতে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে।

আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ