রাজধানীর উত্তরা ও গাজীপুরের তুরাগ এলাকা থেকে এক যুবতীর ৯ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার) দুপুর দেড়টা থেকে বেলা ২টা পর্যন্ত এই লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী যুবতীর লাশের ২ টুকরো প্রথমে উদ্ধার করা হয় তুরাগ থানার চন্ডলবোক ব্রিজের কাছ থেকে। একটি চটের নতুন ব্যাগের ভেতরে লাশের ওই ২ টুকরো রাখা ছিল।

পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশ ৫ নম্বর সেক্টরের ৯/এ রোডের ২ নম্বর বাসার সামনে থেকে লাশের অবশিষ্ট ৭ টুকরো উদ্ধার করে। একটি পলিথিনের ব্যাগে লাশের ওই ৭ টুকরো রাখা ছিল।

রোববার সন্ধ্যা সোয়া ছ'টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিহত যুবতীর পরিচয় জানা যায়নি। এ বিষয়ে অজ্ঞাত পরিচয়ে আসামী করে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি