বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোট গণনা না করেই ফলাফল ঘোষণা করায় বিএনপিপন্থি আইনজীবীদের নীল প্যানেল বার কাউন্সিল বরাবর একটি আপিল করেন। এই আপিল ২০ তারিখের মধ্যে নিস্পত্তি না হলে হাইকোর্টে একটি রিট মামলা করা হবে বলে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বার কাউন্সিলের চেয়ারম্যান বরাবর এই লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বারের সম্পাদক মাহাবুব উদ্দিন খোকন।

আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার সাকিব মাহমুদ এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নোটিশের জবাব না জানালে হাইকোর্টে মামলা করা হবে বলেও জানান মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, ব্যারিস্টার সাকিব মাহমুদ মাহবুব উদ্দিন খোকনের ছেলে।

এমএইচ