নীলফামারী জেলার ডোমারে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা যায়।
শনিবার ভোরে উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্য পাড়ায় এ ঘটনা ঘটে। এতে তিনটি পরিবারের ছয়টি ঘর, আসবাব, গরু-ছাগল, টাকাসহ মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা জানান, ওই গ্রামের দেলোয়ার হোসেনের গোয়াল ঘরের কয়েল থেকে আগুন লেগে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ডোমার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা তাড়াতাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে নেই। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
অপরাধ
আগুনে ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত
নীলফামারী জেলার ডোমারে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা যায়। শনিবার ভোরে উপজেলার সোনারায় ইউনিয়নের মধ্য পাড়ায় এ





