বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩০ আগস্ট খালেদার আবেদনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন হাইকোর্ট। ১১ কার্যদিবস রুলের ওপর শুনানি হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।

খালেদার জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বলেছেন, তারা হাইকোর্টে সঠিক বিচার পাননি তাই তারা সর্বোচ্চ আদালতে আপিল কারবেন।

অপর দিকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বলেছেন, তারা এই রায়ে সন্তুষ্টি। এ রায়ে প্রাথমিক ভাবে প্রমানিত হলো যে খালেদা এই অপরাধের সঙ্গে জড়িত।

এআই