প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া গণসংবর্ধনা কর্মসূচিতে উপস্থিত যুবলীগের এক নেতাকে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বলাকা ভবনের কাছ থেকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দর থানার ওসি নুর ই আজম জানিয়েছেন।

আটক সেলিম খান ঢাকা মহানগর যুবলীগ উত্তরের তথ্য বিষয়ক সম্পাদক। আগ্নেয়াস্ত্রটি তার লাইসেন্স করা বলে ‍পুলিশ জানিয়েছে। সেটিতে দুই রাউন্ড গুলি ছিল বলে ওসি জানান।

যুক্তরাজ্য, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসএ