ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ২৯৪তম শাখা হিসেবে কাপাসিয়া শাখা গাজীপুরের কাপাসিয়ায় উদ্বোধন করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
ব্যাংকের ডাইরেক্টর হুমায়ুন বখতিয়ার, এফসিএ প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
তিনি বলেন, ইসলামী ব্যাংক ধনী দরিদ্রের বৈষম্য কমিয়ে সম্পদের সুষম বণ্টন ও কল্যাণ ভিত্তিক দরদি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
নিছক আর্থিক লাভকে প্রাধান্য না দিয়ে সমাজের সকল মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের প্রসার, শিল্পায়ন, উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টিসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করছে ইসলামী ব্যাংক।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান ও কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক শিল্প ও ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, চিকিৎসা, আবাসন, ও নারী উন্নয়নসহ দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে। এর ধারাবাহিকতায় কাপাসিয়ার উন্নয়নেও এ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ জোন প্রধান মো. মতিয়ার রহমান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু, মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, ডা. মো. রুহুল আমীন, ব্যবসায়ী কুতুবুদ্দিন ও নারী উদ্যোক্তা সোহানা আক্তার।
এ সময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমকে





