মঙ্গলবার (১৫ মার্চ) সকালে হিলির পেঁয়াজের পাইকারি বাজারে এই চিত্র গেছে। তবে দেশি পেঁয়াজের দাম না কমলেও বাড়েনি। বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
খোঁজ নিয়ে জানা গেছে, হিলি দিয়ে ইন্দোর, নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দরে ইন্দোর জাতের প্রতিকেজি পেঁয়াজ (ট্রাকসেল) ১৬ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আগে তা ২৪ থেকে ২৫ টাকা দরে বিক্রি হয়েছিল। এছাড়া নাসিক, গুজরাট, নগর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে তা ২৮ টাকা দরে বিক্রি হয়েছিল।
ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজের সরবরাহ কম থাকায় এর দাম স্থিতিশীল রয়েছে। বন্দরে ভারতীয় পেঁয়াজ আমদানি বাড়ার কারণে মোকামগুলোতে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেড়েছে।
বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, সোমবার (১৪ মার্চ) বন্দর দিয়ে একদিনেই ৪১টি ট্রাকে ১ হাজার ১৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে। তবে গত কয়েকদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছিল। কিন্তু এখন প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে।
এইচএন





