বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯২তম শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকটির ব্যাবস্থপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ইসলামী ব্যাংক জনকল্যাণকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অঞ্চলগত অর্থনৈতিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন, সম্পদের ন্যায়ভিত্তিক বণ্টন, দারিদ্র্য দূরীকরণ ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন আকন। এছাড়া ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন জসীম, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান আবু নাসের মোহাম্মদ নাজমুল বারী, দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেড-এর ব্যাবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, বাগেরহাট পিসি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা একেএম হাবীবুর রহমান ও সাখাওয়াত হোসেন, ব্যবসায়ী স্বপন কুমার নাথ ও নারী উদ্যোক্তা সাগর আক্তার, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেডআই





