ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম ‘সেবাঘর’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার রাজধানীর মানিকনগরে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার এর উদ্বোধন করেন।

‘সেবাঘরের’ মাধ্যমে গ্রাহক এটিএম ও আইডিএম-এ ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট গ্রহন, আই-ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন ও বিনিয়োগ তথ্যসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহন করতে পারবেন।

ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথির ভাষণে বলেন, ‘সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছিয়ে দিতে চায়। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এ ব্যাংক দেশব্যাপী সেবাঘর খোলার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘তিন দশকের অর্থায়ন সেবার মাধ্যমে কল্যানমুখি এ ব্যাংক দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মানুষের জীবনমান উন্নোয়নে কাজ করছে।’

তিনি সবাইকে ইসলামী ব্যাংকের সেবা গ্রহন করে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও লোকাল অফিসের প্রধান মো. শফিকুর রহমান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রোমোশন অ্যান্ড মার্কেটিং বিভাগের প্রধান মুহাম্মদ কামাল উদ্দিন জসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেআই