আগুনে এর মধ্যেই পুড়ে ছাই হয়েছে অসংখ্য দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মামুন পারভেজ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার ভোর রাত পনে ৪টার দিকে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

কিন্তু, মার্কেটের সরু গলি থাকায় ক্রমেই আগুনের পরিধি বাড়তে থাকে। ব্যবসায়ীদের আশঙ্কা আগুনে মার্কেটের কয়েক কোটি টাকার ক্ষতি হবে। ব্যবসায়ীদের অনেকেই মার্কেটের বাইরে কাঁদতে দেখা গেছে।

এইচএন